কোন রাজনৈতিক দলে যাচ্ছি না, এই নিয়ে বিতর্ক অনর্থক এবং ভিত্তিহীন, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। লক্ষ্মীরতন
দি নিউজ লায়নঃ কোন রাজনৈতিক দলে যাচ্ছি না। এই নিয়ে বিতর্ক অনর্থক এবং ভিত্তিহীন। মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ-বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন লক্ষ্মীরতন শুক্লা।পদ ও দল ছাড়ার পর নিজের অবস্থান স্পষ্ট করতে লক্ষ্মীরতন শুক্লা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি জানান, নিতান্তই ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে অনির্দিষ্টকালের জন্য তিনি সরে যাচ্ছেন।
তবে তিনি বিধায়ক হিসেবে তাঁর সময়কাল তিনি পূর্ণ করবেন। মানুষের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী তাঁকে ২০১৬তে সুযোগ দেওয়ার জন্য এবং ভালো ছেলে বলার জন্য এদিন কৃতজ্ঞতাও জানান লক্ষ্মী। তবে, বিজেপিতে যাওয়ার ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতি থেকেই সরে যাচ্ছি। তাই এই প্রশ্ন অপ্রাসঙ্গিক। লক্ষ্মী এদিন সব রাজনৈতিক দলকেই ব্যক্তিগত সম্মান জানান।
একইসঙ্গে তিনি জানান মানুষের জন্য কাজ করতে গেলে রাজনীতি করতেই হবে এবং কোন পদে থাকতেই হবে তিনি এমন মনে করেন না। আপাতত তিনি ক্রিকেটকেই বেশি সময় দিতে চান এবং বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করতে চান অন্য দলে যাচ্ছেন বলে যে বিতর্ক তৈরি হয়েছে অনর্থক এবং এর বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি করেন লক্ষ্মীরতন।

Post a Comment